1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় বৃদ্ধ নিহত

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৬১ বার
84

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত তসার আলীর ছেলে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য জানান।

পুলিশ ও স্বজনরা জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে হাসান আলী শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেটর হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যমুনা প্লাস পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হাসান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর অভিযুক্ত বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীর কন্ঠস্বর / মোমেন খান

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT