1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী

শিবপুরে ভূয়া ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, অর্থ আদায়

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬১৯ বার
127

শেখ মানিক : নরসিংদী পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ভূয়া (ডিবি পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে তুলে নিয়ে দুইদিন নির্যাতন করে অবৈধভাবে অর্থ আদায়, জোরপূর্বক স্বীকারোক্তি মূলক মাদকের বিষয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার বাজনাব গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে খোকা মোল্লা ওরফে গুলজার ও পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের লামপুর এলাকার আলতাফ গাজীসহ অজ্ঞাত আরও কয়েকজন।

ভুক্তভোগীরা জানান, বাজনাব এলাকার খোকা মোল্লা ও পলাশ উপজেলার লামপুরের আলতাফ গাজী দুইজনের যোগসাজশে গত ২২ মে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাজনাব বাজার থেকে রবিউল ইসলামের ফার্নিচারের দোকানের কর্মচারী জিয়ারুলকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল দিয়ে তুলে নেওয়া হয়।

টাকা না পেয়ে বাজনাব খোকার চাচাতো বোনের বাড়ি, তেলিয়া আলতাফ গাজীর বোনের বাড়ি ও পরের দিন ২৩ মে সকালে লামপুর আলতাফ গাজীর বাড়িতে নিয়ে আটক রেখে নির্যাতন করে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং মাদকের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি মূলক ভিডিও ধারণ করা হয়েছে। ৩৪ হাজার টাকা থেকে দরকষাকষি করে দুই দিন নির্যাতন করার পরে দুই হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকাটা খোকা মোল্লার বিকাশে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা এ ঘটনায় শিবপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

শিবপুর মডেল থানার এসআই মুক্তার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

এ বিষয়ে আলতাফ গাজী জানান, খোকা মোল্লা ওই ছেলেকে তেলিয়া বোনের বাড়ি ও পরে আমার বাড়ীতে নিয়ে আসছে।

এব্যপারে খোকা মোল্লা জানান, আমাকে যারা মারধর করেছে তারাই আবার মিথ্যা অভিযোগ দিয়ে সমাজে আমাকে হ্যায় প্রতিপন্ন করতে চেষ্টা করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT