1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

শিবপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বার
69

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। রবিবার (২২ অক্টোবর) রাতে তিনি শিবপুর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এঁর সহধর্মিনী, নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মৌসুমী ওয়াদুদ চাঁদনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ. এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)শামসুল আরেফীন, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে পূজার এক মাস পূর্বেই নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএসবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ অবহিত করার পরামর্শ প্রদান করেন। শিবপুরে সকল মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করায় পূজা উদযাপন কমিটির সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার। উল্লেখ্য যে,এ বছর শিবপুর উপজেলায় ৭২ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT