1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জাপান প্রতিনিধিদল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪০৫ বার
73

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন করেছেন জাপানের দ্যা ইউনিভার্সিটি অফ ইলেকট্রো-কমিউনিকেশনস ও বাংলাদেশের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল।

বিদ্যালয়ের সভাপতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদের আমন্ত্রণে বুধবার (১৬ আগস্ট ) সকালে বিদ্যালয় পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের দ্যা ইউনিভার্সিটি অফ ইলেকট্রো-কমিউনিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাসাকাজু মুরামাতসু ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস।

প্রতিনিধি দল বিদ্যালয়ে পৌছোলে বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী বশির আহমেদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান। পরে প্রতিনিধি দল বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মসহ অন্যান্য শিক্ষা উপকরণ ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT