1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ

Reporter Name
  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার
149

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ৬৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে রায়পুরা থানায় নিহতের ভাই আমিন মিয়া বাদী হয়ে ফরিদ উদ্দিনকে প্রধান আসামি করে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকার সরকারবাড়িতে মোমেন গ্রুপ ও পূর্বপাড়া ফরিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, প্রতিপক্ষের লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে মোমেন মিয়াকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আরও কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) এবং রুহুল আমিন (৩৭)। তারা ঘটনার দিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদিকে ঘটনার দুই দিন পরও কাউকে গ্রেপ্তার করা না হওয়ায় নিহতের পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, আসামিপক্ষের লোকজন এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহতের চাচাতো ভাই মোমেন সরকার দাবি করেন, হত্যাকাণ্ডের পরও এলাকায় সশস্ত্র মহড়া চলছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মামলার বাদী ও নিহতের ভাই আমিন মিয়া বলেন, আমার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT