1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

রায়পুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ, আহত ৪

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার
84

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম মূল প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এ আসনে লড়াই করে পরাজিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

নির্বাচন পরবর্তী সহিংসতায় রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকায় নৌকার সমর্থকদের ৬টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর সহ গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থকদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী মুজিবুর মিয়া জানায়, ভোট দিতে যাওয়ার সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের বাঁধা সৃষ্টি করে। বাঁধা উপেক্ষা করেই কয়েকজন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়। এ নিয়েই দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বাড়িতে কেও ছিলোনা। এ সুযোগে ঈগলের সমর্থক কয়েকজন এসে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে, এতে করে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভোটের দিনের পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর লোকেরা একাধিকবার বাড়িঘরে হামলার চেষ্টা করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT