1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী

রায়পুরায় ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী, ৯ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার
Oplus_131072
86

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের সাবেক নেতা স্বাধীন ও তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবী করা জুনায়েদ আল হাবিব (২২) মারা গেছেন। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। সে বিএনপির ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২৮ সেপ্টেম্বর সকালে আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন মরজালের বটিয়ারা মোড়ে জুনায়েদকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করে।

পরে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুরে জুনায়েদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তির পরামর্শ দেন চিকিৎকরা। ঢামেকে আইসিইউ খালি না থাকায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির প্রস্তুতিকালে জুনায়েদের মৃত্যু হয়।

এদিকে জুনায়েদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে লাঠিসোটা নিয়ে মহাসড়কে মোহরা দেয়। এতে গতকাল রাতেই মহাসড়কে কয়েক ঘন্টার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সমস্যা হয়। এতে ছুঁড়িকাঘাতে আহত থাকার পর গতকাল একজনের মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT