1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৫৯ বার
99

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় গলায় ফাঁস দিয়ে রোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমা আক্তার রায়পুরা পশ্চিম পাড়া এলাকার আজমত আলীর মেয়ে ও শ্রীনগর এলাকার রবিউল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমান এর স্ত্রী। ১০ বছর আগে এ দম্পতির বিয়ে হয়। দাম্পত্য জীবনে সে ১ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।

নিহতের সন্তান রাকিবুল জানায়, বাড়িতে এসে শোবার ঘরে গিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে মায়ের দেহ ঝুলে আছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তারা এসে মায়ের ঝুলন্ত দেহ নিচে নামিয়ে দেখে বুক ধরফর করছে। ডাক্তারের কাছে নেয়ার আগেই মারা যায়। পরে এলাকাবাসী ফোনে পুলিশকে অবহিত করে।

নিহতের মা নুরুন্নাহার সাংবাদিকদের বলেন, আমার মেয়ে হরমোন জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। সকালে মেয়ে রোমা আমাকে ফোনে জানায় তার ভালো লাগতেছেনা। এর ঘন্টাখানেক পরেই তার মৃত্যুর খবর পাই।

খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক বাপ্পি কবিরাজ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরন করে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT