1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

রায়পুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৮৫ বার
112

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের কাংগুর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত শিশু হামিম মিয়া ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের শফিকুল ইসলামের বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে এই আগুন পাশ্ববর্তী আরো ৪টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে হামিম মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকে ৫ হাজার ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ২০ হাজার টাকা নিহতের পরিবারকে দেয়ার ঘোষনা দেয়া হয়।

নিহত শিশুর মা তানিয়া বেগম বলেন, দুপুরে আমার ছোট ছেলে হামিমকে খাইয়ে রেখে আমি ধান লাড়তে মাঠে যাই। পরে খবর পাই বাড়ীতে আগুন লাগছে। এসে দেখি আমার ঘরে আগুন জ্বলছে। কাথা নিয়ে ঘরে গিয়ে ছেলেবে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পারিনি। আগুনে পুড়ে ঘরের ভেতরে থাকা আমার শিশু সন্তান শেষ হয়ে গেছে।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ থান রাসেল জানিয়েছেন, চরাঞ্চলে ফায়ার সার্ভিস আসার কোন রাস্তা নেই। তাই স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ১ শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারকে প্রাথমিক ভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম /এস হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT