1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বেলাব উপজেলা চেয়ারম্যান পদে মোমেনের নির্বাচনী প্রচারণা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১৮ বার
105

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী শরিফ উদ্দিন খান মোমেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কাঁপ পিরিচ প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে উপজেলার বেলাব বাজারে গণসংযোগ কর্মসূচি করেন।

এ সময় নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন, বেলাব উপজেলা শ্রমিকলীগের সভাপতি রোকনুজ্জামান ভূইয়া সজল’সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী শরিফ উদ্দিন খান মোমেন বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। বেলাব উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো।

জানা যায়, বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে বেলাব উপজেলার বিভিন্ন এলাকা

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT