1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩১০ বার
375

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “মাদক ছাড়ো নয়তো গ্রাম ছাড়ো” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) বিকাল চারটায় শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দীন খান কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

​হোসেন নগর মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আমান উল্লাহ বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। হোসেন নগর মাদক নির্মূল কমিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বেলাবো থানাকে মাদকমুক্ত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নারায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ) পরিচালনায় উপস্থিত ছিলেন হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক তানহা হোসেন, বেলাবো থানার এসআই শিহাব আহমেদ, বেলাবো থানার এ এসআই সুব্রত দেব,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সমাজ সেবক মোহাম্মদ মাহালম আহমেদ, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, হোসেন নগর পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ জনি মীর,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া,বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা’সহ ​অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT