1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩২৫ বার
397

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো উপজেলায় টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে রশোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রশোনা বেগমের স্বামী মৃত আব্দুল আজিজ। তিনি দীর্ঘদিন ধরে এক মেয়েকে নিয়ে উপজেলার ধুকুন্দী গ্রামে নিজ বসতভিটায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল নরম হয়ে পড়ে। রবিবার দুপুরে হঠাৎ ঘরের একটি দেয়াল ধসে রশোনা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পরিবার জানায়, তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করছেন। টানা বৃষ্টিতে বসতঘরটি প্রায় সম্পূর্ণ ধসে পড়ায় মাথা গোঁজার ঠাঁইও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ঘরটি পুনর্নির্মাণে সহযোগিতার আবেদন জানিয়েছেন। দএ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT