1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বেলাবতে শিক্ষক লাঞ্চনা, বিচারের দাবীতে ক্লাস-পরীক্ষা বর্জন, মাবববন্ধন

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার
86

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার রাজার বাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজার বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালম এবং রাজার বাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোঃ শাহিন সরদার, ধর্মীয় শিক্ষক মোঃ সফিউল্লাহ কে জনসম্মুখে লাঞ্চিত ও অপদস্ত করেছেন আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ তার বাহিনীরা।

অপর দিকে ২০২৩ সালে এসএসসি পরিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা বর্জন করে আবুল কালাম আজাদ চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন করেন। জানা যায়,গত ৩০ অক্টোবর রাজার বাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আনোয়ার সাদাত ( সাদু মোল্লা) প্যানেল থেকে ৪ জন এবং আবুল কালাম চেয়ারম্যান প্যানেল থেকে ১ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। তার পর গত ২ নভেম্বর উপজেলা হল রুমে সভাপতি নির্বাচনে আনোয়ার সাদাত ৮ ভোট এবং আবুল কালাম আজাদ পায় মাত্র ২ ভোট। ৬ ভোটের ব্যবধানে আনোয়ার সাদাত সভাপতি নির্বাচিত হয়।

উক্ত নির্বাচনকে কেন্দ্র করে আবুল কালাম আজাদ বেপরোয়া হয়ে উঠে, যার ফলে নির্বাচনে জেরে রাগের বর্ষবতী হয়ে শিক্ষকদের অপমান অপদস্থ করেন। স্কুল সংলগ্ন রাজারবাগ মোড়ে শাহিন মাষ্টারের কম্পিউটারের দোকান বন্ধ করে দেয়।শিক্ষকদের অপমান আর অবদস্থের কারনে সাধারন শিক্ষার্থী বিচারের দাবীতে রাস্তায় মানববন্ধন করেন।

অপরদিকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ চেয়ারম্যানের সাথা যোগাযোগ করতে চাইলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

রাজার বাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেন, একজন শিক্ষককে অপমান করা মানে সমস্ত শিক্ষকদের অপমান করা।আমরা সুষ্ঠ বিচার দাবী করছি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, সাধারণ ডায়রি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন,আমি বিষয়টি শুনেছি, তা অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি তদন্তপূর্বক সুষ্ঠ বিচারের ব্যবস্থা করবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT