1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৫৯ বার
334

​আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

এই সময় উপস্থিত ছিলেন চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট,চর-উজিলাব ইউনিয়ন বি.এন.পির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ, নারায়নপুর ইউনিয়ন বি.এন.পির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান মাষ্টার,বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শাহ-আলম, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃশহিদুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভার শুরুতে নতুন কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং পাসের হার বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভাপতির বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের নারী শিক্ষার আলো ছড়াচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খল ও শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সবার সহযোগিতা প্রয়োজন।

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল তাঁর বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং কমিটির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT