1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলাশে সারাদিন পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, রাতে উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮৮৩ বার
76

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ সারাদিন রেল লাইনের পাশে পড়ে থাকার পর শুক্রবার রাত পৌনে ৮টায় মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।

এর আগে আজ শুক্রবার সকালে পলাশের জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায়
অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা।

তারা জানায়, সকাল পৌনে ১১টায় জিনারদীর বরাব এলাকায় দুই রেললাইনের মাঝ খানে মাথা ফেটে যাওয়া অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে তারা। এদিকে সারাদিন পার হয়ে গেলেও মরদেহের পড়ে থাকার খবর পুলিশকে কেউ জানায়নি বলে জানায় রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা আরো জানায়, দুই রেললাইনে পড়ে থাকা বৃদ্ধের মরদেহ কেউ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে সকালে ওই বৃদ্ধ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। তবে কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় সেটি জানাতে পারেনি কেউ। সন্ধার পর নরসিংদী রেলওয়ে পুলিশকে বৃদ্ধের মরদেহ পড়ে থাকার খবর জানায় স্থানীয়রা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আমরা সন্ধার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত পোনে ৮টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। কোন ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি তিনি। অজ্ঞাত বৃদ্ধের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT