1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পলাশে বিদেশী রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৬৯ বার
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সন্ধায় ঘোড়াশাল পৌর এলাকার দিঘদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর গ্রামের অশ্বীনি বমর্ণের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধায় ঘোড়াশাল দিঘদা এলাকায় একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহ জনক দুই ব্যক্তিকে তল্লাসি করতে গেলে পুলিশের ভয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। পরে পুলিশ রতন বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাসী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রতন বর্মণ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের অনুকুল চন্দ্র বর্মনের মেয়ের জামাই।

পলাশ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক সাংবাদিকদের  জানান, রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাকে নরসিংদীর কোর্টে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT