1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান, ৪ লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার
93

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে দীর্ঘদিন ধরে কৃষকের তিন ফসলী জমি ধ্বংস করে বালু ভরাট করছে একটি চক্র। এছাড়া স্থানীয় আ.লীগের সহযোগী সংগঠনের কয়েজজন নেতাদের নেতৃত্বে কৃষকের ধানের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। এমন বিষয় নিয়ে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদ নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের নজরে আসে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. বদিউল আলমের নির্দেশনায় শুক্রবার পলাশের ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকায় কৃষকের তিন ফসলী জমিতে মাটি ভরাটের বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ দুইটি মামলায় দুটি ড্রেজারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদন্ড রায় ঘোষনা করা হয়। এই জরিমানার অর্থ অনাদায়ে ড্রেজারের শফিকুল ইসলাম, আশ্রাফউল, সিহাব কাজী ও রফিকুল ইসলাম নামে ৪ জনকে ১ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া ড্রেজার মেশিনের ব্যাটারিগুলো জব্দ করা হয় এবং বালুর সংযোগ পাইপ বিচ্ছিন্ন করা হয়। পরে তারা ৪লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ফখরুল হোসাইন পৃথক ভাবে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT