1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪২০ বার
80

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

পরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT