1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩০০ বার
101

নিজস্ব প্রতিবেদক : “দূযোগ প্রস্তুুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়েছে। দিবসটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

আজ রবিবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার মাঠে এসে শেষ হয়।

পরে মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া প্রদর্শণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, পলাশ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়ায় অংশগ্রহণ করে।

মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার ও উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT