1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৫৩ বার
117

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নতুনপাড়া গ্রামের কিরন মিয়ার মেয়ে।

নিহত শিশুর চাচা হারুন মিয়া জানান, আজ শনিবার সকালে পাশের বাড়ির দুই শিশুর সাথে খেলতে যায় মরিয়ম। খেলার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ দৃশ্য দেখে সাথে থাকা শিশুরা বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশু মরিয়মক উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, শিশুটিকে তার বাবা হাসাপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।

পলাশ থানার এসআই (উপপরিদর্শক) আজাদ হোসেন জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর এখনও জানতে পারিনি। আমরা খবর পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর কন্ঠস্বর/ সাব্বির হোসেন / স. ১৩ : ৫৮/

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT