1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

পলাশে আলোর দিশারী গ্রন্থাগারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৪১ বার
96

নরসিংদীর পলাশের পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও আলোর দিশারী গ্রন্থাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে টানা তিন ঘন্টার পরীক্ষা। ইংরেজি, বাংলা, গণিত সহ পাঁচটি বিষয়ে ২০ নাম্বার করে ছিল মোট ১০০ নাম্বারের পরীক্ষা। যেখানে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর চতুর্থ শ্রেনী থেকে ১২২ ও মাধ্যমিক বিদ্যালয় গুলোর সপ্তম শ্রেনী থেকে ৫৬ জনসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৮জন।

পরীক্ষায় অংশগ্রহণকারী পলাশ বিয়াম ল্যাবরেটরী স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী সামিয়া সুলতানা বলেন , স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়েছে সেখানে ভালো করেছি।এখানে পরীক্ষায় অংশ নিয় মেধা যাচাইয়ের আরও একটি সুযোগ পেলাম। ধন্যবাদ আলোর দিশারী গ্রন্থাগার কর্তৃপক্ষকে।

খাসহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা ভালো হয়েছে। অবসর সময়ে আরও একটি সুযোগ লুফে নিলাম। আশা করি বৃত্তি পাবো।

সংগঠনের সহ-সভাপতি প্রফেসর মোজাম্মেল হক মৃধা বলেন, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গুলোর ছাত্র-ছাত্রীদের আরও দক্ষ করে গড়ে তুলতে আমাদের সামান্য উদ্যোগ। আগামীদিন পুরো জেলাজুড়ে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের সভাপতি শমীম মাষ্টার বলেন, শুধু বৃত্তি পরীক্ষা নয়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জানা-অজানা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করে থাকি। আলোকিত সমাজ গড়তে আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

নরসিংদীর কন্ঠস্বর / এন আজাদ 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT