1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৫০ বার
721

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন অনিয়মের দায়ে সান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সকে The Medical Practice & Private Clinics & Laboratories Ordinance, 1982 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT