1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে স্বাভাবিক প্রসবে ৩ সন্তানের জন্ম দিলেন রুমা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার
62

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে কোন রকম অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে এক সাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রুমা বেগম নামে এক গৃহবধূ। রবিবার (১৪ জানুয়ারি) নরসিংদী সদর হাসপাতালে বিকেল সাড়ে ৩টায় সিনিয়র স্টাফ নার্স নার্স রোকেয়া বেগম ও ইভা রানী বিশ্বাসের তত্বাবধানে রুমা তার তিন নবজাতক সন্তানের জন্ম দেন।

আজ সোমবার তিন নবজাতক কন্যা সন্তান বলে জানিয়েছেন প্রসবের তত্বাবধানে থাকা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোকেয়া বেগম।

গৃহবধূ রুমা বেগম জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। এইবার তিনি দ্বিতীয় বার শিশু জন্ম দিলেন। এর আগে তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

রোকেয়া বেগম জানায় রবিবার বেলা আড়াইটায় হাসপাতালের গাইনি বিভাগে রুমা বেগম নামে ওই প্রসূতি ভর্তি হয় পরে সাড়ে তিনটার দিকে আমার এবং হাসপাতালের ওপর সিনিয়র স্টাফ নার্স ইবা বিশ্বাসের তত্ত্বাবধানে ও আয়া সুফিয়া বেগমের সহায়তায় প্রসূতি রুমা স্বাভাবিক প্রসবের মধ্য দিয়ে একে একে তিন তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। এই প্রসূতির স্বাভাবিক এই প্রসব কার্যক্রম সম্পূর্ণ করতে পেরে পরম করুনাময় কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।

তিনি জানান, প্রসবের পর প্রসূতি মা ও নবজাত কন্যা সন্তানরা সুস্থ ছিল। তবে নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকায় তাদেরকে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার নবজাতক তিন কন্যা সন্তানকে সাথে নিয়ে বাড়ি ফিরেন রুমা বেগম।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবুল বাসার বলেন, সকালেই তারা ছুটি নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে যেতে দেইনি। তিনটি শিশুর মধ্যে একটির ওজন অনেকটাই কম ছিল। তাই ওই শিশুটিকে জেলা হাসপাতালে স্ক্যানো (তাপ নিয়ন্ত্রণে রাখার কাঁচের বাক্স)’র পরামর্শ দিয়ে ছিলাম। সেজন্য আমি জেলা হাসপাতালের আরএমও কে ফোন করে বলে দিয়েছিলাম। তারা সেখানে গিয়েছে কিনা সেটা বলতে পারব নাা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT