1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিবপুর পৌর আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার
87

শেখ মানিক : দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধনের মধ্যদিয় আগামী ১২ নভেম্বর নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নরসিংদী শিবপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার ব্যাক্তিগত অফিস কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ খান তাপস এবং সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সফল জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এডভোকেট খোরশেদ আলম, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা তাজুল,ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ভূঁইয়া প্রমুখ। এমময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলায় নবনির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নরসিংদী স্টেডিয়ামে এক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে মন্ত্রী পরিষদের সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের থাকার কথা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT