1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

নরসিংদীতে গোডাউন আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৭৯ বার
102

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরে নয়ন মিয়া নামে এক জুট ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গোডাউন আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে শহরের শাপলা চত্বর বাংলালিংক টাওয়ারের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, রাতে শহরের শাপলা চত্বর এলাকার জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করি । গোডাউন গুলোতে প্রচুর পরিমাণে ভাঙ্গারি জুট মাল ছিলো। যার কারণে আগুনের প্রচুর তীব্রতা ছিলো। আমাদের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যার ফলে আশেপাশের বসত বাড়িতে আগুন ছড়াতে পারেনি।

তিনি আরো বলেন, আমরা গোডাউন গুলো থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি । তবে ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়ন মিয়া বলেন, মধ্যরাতে হঠাৎ করেই আমার গোডাউনে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে সবকিছু। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সব কিছু পুড়ে গেলো, একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT