1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

ছিন্নমূল পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়ালো “আলোকিত নরসিংদী

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৮ বার
88

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : কনকনে শীতে হিমেল হাওয়ায় নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধশতাধিক ছিন্নমূল পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে “আলোকিত নরসিংদী” নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী পৌর পার্ক ও রেলওয়ে ষ্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হলধর দাস, দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মন্জিল-এ মিলাদ, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক ও আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

তীব্র কনকনে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, চারদিকে ঘনকুয়াশায় আচ্ছন্ন, তখন ছিন্নমূল শিশুরা খালি গায়ে হাড়কাঁপানো শীতে কাপছে। আলোকিত নরসিংদীর উদ্যোগে একটু উষ্ণতার পরশ যেন স্বস্তি ফিরে পেল। শীতবস্ত্র পেয়ে আনন্দে শিশু হালিমা বলেন,” এখন থেকে আর আমাগো শীত করবো না।”

প্রফেসর মোহাম্মদ আলী বলেন,” আলোকিত নরসিংদীর একটি মহতীউদ্যোগ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিশুদের কষ্ট অনেকটা লাঘব হবে বলে আশা করি।”

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন,” প্রতি বছর আমরা এই ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তাদের কষ্টের কথা ভেবে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT