1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিনিশপুরে সিমকো রিয়েল এস্টেট এর মতবিনিময় সভা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৬ বার
95

শেখ মানিক : নরসিংদীর সদর চিনিশপুর এলাকায় চোখ ধাঁধানো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গড়ে তুলেছে সিমকো রিয়েল এস্টেট। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিমকো রিয়েল এস্টেট এর আয়োজনে অ্যাপার্টমেন্ট ভবনের ২য় তলায় ফ্ল্যাট ক্রেতা ও কেনায় আগ্রহীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও সিমকো রিয়েল এস্টেট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সিমকো রিয়েল এস্টেট লিঃ এর ডিরেক্টর সায়মা ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ভবনের আর্কিটেকচার কাজি আরিফা পারভীন ও নির্মাণ প্রকৌশলী মো: মাসুম শাহ নেওয়াজ ও বিপণন ও বিক্রয় ব্যবস্থাপক আইনুল হক সোহেন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে আমাদের মূল লক্ষ্য সিমকো রিয়েল এস্টেট জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে অনন্য ডিজাইনের উচ্চ মানসম্পন্ন বাসস্থান নিশ্চিত করে বর্তমান প্রজন্মের উন্নত জীবনের চাহিদা সাধ্যের ভেতরে পূর্ণ করা।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিমকো বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ও সবচেয়ে বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড হয়ে উঠবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা নিজেদের লক্ষ্য অর্জনে অবিচল থাকব এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে তাঁদের জীবনে সুখের নতুন এক সূচনা করব ইনশাআল্লাহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT