1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে শিবপুরে মানববন্ধন প্রতীক অনশন

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার
101

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে কৃষি ফার্ম শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবি আদায়ে মানববন্ধন ও প্রতীক অনশন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে এই অবস্থান, মানববন্ধন ও প্রতীক অনশন করেন খামারে কর্মরত সকল শ্রমিকরা।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে শ্রমিকরা ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণার প্রাঙ্গণে মানববন্ধন শেষে খামার এলাকায় শোভাযাত্রা করেন।

কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন ভ‚ইয়া বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছেমাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, চিকিৎসা ভাতা পায় না এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে।

সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম মিলন বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ ও বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ২১শে জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়। এসময় শ্রমিক সমিতি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT