1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশে ফৌজিয়ান বার্ষিক আনন্দ আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : “প্রাণের টানে বন্ধন থাকুক অটুট” ফৌজিয়ান বার্ষিক আনন্দ আড্ডা -২০২৫ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে বার্ষিক আনন্দ আড্ডার স্মৃতিময় মুহূর্ত, প্রাণবন্ত আড্ডা ও হৃদয় ছোয়া পুনর্মিলনীতে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীরা ইচ্ছে মত আনন্দে মেতে উঠে। এসময় ছোট বাচ্চাদের পরিবেশনা নাচ, গান ও আবৃত্ত পরিবেশন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীরা অনেকে হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ।

পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে উপজেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ দিন সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আসা শুরু হয়। পরে এক ঘন্টার মধ্যেই স্কুল প্রাঙ্গণ শত শত বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত।

বিদ্যালয়ের ১৯৮৬ সাল থেকে ২০১১ সাল মোট ২৫টি এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিকালে ফোরামের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তানিম, আইন বিষয়ক সম্পাদক এড. আয়েশা আক্তার চম্পা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশিয়া বেগম প্রমূখ। পরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে র‍্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT