1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিবপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেপ্তার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭৬ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাদিম সরকার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, বাঘাব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিপন মিয়া, যোশর ইউনিয়নের চৈতন্যা গ্রামের জাহাঙ্গীর ভূইয়া, মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের কবির খান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিবপুর থানার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT