1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিএনপি নেতা মরহুম সুলতান উদ্দিন মোল্লা এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুর পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বানিয়াদি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এ্যাড. মাহমুদুল হাসান বাবুল মৈশান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিবপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি চান মিয়া মাষ্টার। এসময় শিবপুর পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT