1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বেলাবতে “বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে দিনব্যাপী “বহুমুখী পাট জাত পণ্য তৈরী বিষক প্রশিক্ষণ ও কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর জুহুরিয়া কান্দা মোড়ে দাদাবাংলা ন্যাচারাল ফাইবার লিঃ কনফারেন্স হলে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলর,বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী “বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

বিজেএমএ চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও ইলমা শিল্পালয় এন্ড হ্যান্ডিক্রাফটস এর চেয়ারম্যান শিপন মোল্লার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এইসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুটমিলস এসোসিয়েশন সচিব বাবুল চন্দ্র রায়, এলএসবিপিও জেপিবিপিসি এর সহকারী পরিচালক রিটন চন্দ্র রায়, জেডিপিসি ও এসএমই ফাউন্ডেশন কনসালটেন্ট মাস্টার প্রশিক্ষক শামীম আহমেদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হুমায়রা আফরোজ, দাদাবাংলা ন্যাচারাল ফাইবার লিঃ ব্যবস্থাপনা পরিচালক আমির শাকির’সহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, বহুমুখী পাট জাত পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ধরন, ডিজাইন , সেলাই, রং করা, দক্ষ শ্রমিকের সরবরাহ, পাট জাত পন্যের বিপণন ও বাজারে বিস্তৃতিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশের পাট পণ্য অন্য দ্বারা চলে যাচ্ছে। মেয়েরা জুট পণ্য হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে বিভিন্ন প্রকার পণ্য তৈরি করে থাকে, যাহা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT