1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাঙচুর, গ্রেপ্তার ১০ ছাত্রলীগ নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতা কর্মীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে এই আদেশ দেয়া হয়।

এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে রাখা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতে আদালত পাড়ায় উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হয়। এর আগে ছাত্রলীগ আদালত চত্বরে জয় বাংলা ও শেখ হাসিনা ফিরবে শ্লোগান দেওয়ায় ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে। তারা স্বৈরাচার শেখ হাসিনা ও ছাত্র লীগের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে আদালতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও নরসিংদী আইনজীবী সমিতির ভবনে থাকা সাবেক শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মুরালে ভাংচুর চালায় তারা।

পরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি ও ডিবি পাহাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। পরে পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে পূনরায কোর্ট হাজতে নেয়ার সময় পুলিশি বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্রদের আক্রমণের শিকার হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকজনকে মারধর করা হয়।

এসময় নরসিংদী আদালতের পাবলিক প্রসিকিউটর
এ্যাড আবদুল বাছেদ ভূইয়ার নেতৃত্বে আদালতের এপিপি এ্যাড মিজানুর রহমান সরকার, এ্যাড. মাজেদুল হক রুবেল, এ্যাড. খন্দকার মেহেদী হাসান,

এ্যাড. আবদুল কাদের ভূইয়া টিটু, এ্যাড. জাহিদ হাসান ভূইয়া ও জহিরুল হক জুয়েলসহ আইনজীবীরা রিমান্ড শুনানিতে অংশগ্রহণ করে।

নরসিংদী আদালতের এপিপি এ্যাড. খন্দকার মেহেদী হাসান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। আমরা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।

এর আগে সোমবার ভোরে নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে পার্শবর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT