1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে ভোটারদের ছবি তোলার কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর আজ বুধবার সকাল ৯ টা থেকে নরসিংদীর পলাশে ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করেছে পলাশ উপজেলা নির্বাচন অফিস। সকালে উপজেলার শিল্পাঞ্চল সরকারি কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার জানান, পলাশ উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম আজ ৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর আগে ২০ জানুয়ারি থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৯ হাজার ৪৮ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

তিনি আরো জানান, ছবি তোলার কেন্দ্রগুলোতেও নতুন ভোটাররা নিবন্ধিত হতে পারবেন এবং এবার ২ হাজার ৮৬ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT