1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

না ফেরার দেশে নরসিংদীর বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

রোববার বেলা ১১ টায় নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে ১ম জানাযা ও বাদ আছর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সবুজ পাহাড় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি বিএনপির বিভিন্ন পদে থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার এক ছেলে আকরামুল হাসান মিন্টু বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।
#

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT