1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

ঘোড়াশালে দুই গাড়ির সংঘর্ষ, সিএনজি চালক নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৫ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজির তিন যাত্রী। তবে তাৎক্ষণিক আহত যাত্রীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাছেদ মিয়া সিএনজির চালক। তিনি নরসিংদী সদর উপজেলার সিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশ্যে ফিরছিলেন বাছেদ মিয়া। পরে সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়।

এতে সিএনজির চালকসহ আরও তিনযাত্রী সড়কে পড়ে যায়। তাদের মধ্যে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে। পরে এর চালক ও স্থানীয়রা গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠায়। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় সিএনজি চালক বাছেদ মিয়ার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT