1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানার মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঘোড়াশাল পৌর মেয়র প্রার্থী ইকরাম, জানালেন মুফতি ফয়জুল করিম

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঘোড়াশাল পৌর সভার আগামী নির্বাচনে দলীয়ভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম । দলটির নরসিংদীর পলাশ উপজেলা শাখার সেক্রেটারী মো: ইকরাম হোসেনকে পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় পলাশের ঘোড়াশাল বাজার মসজিদের ঈদগাহ মাঠে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের তিনদিনব্যাপী ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি আলোচনা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এসময় তিনি ঘোড়াশাল পৌরসভার আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মো: ইকরাম হোসেনের নাম ঘোষণা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইয়্যা, সেক্রেটারী মাওলানা মুসা বিন কাসিম, সাংগঠনিক সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ ওয়ালী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল হকসহ ইসলামী মহা সম্মেলনে আগত হাজারো মুসল্লি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT