1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

মনোহরদীতে সরকারী চেম্বারে রুপচর্চা করাচ্ছেন নারী চিকিৎসক

সাইফুর নিশাদ
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৫২ বার
Oplus_131072

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী চেম্বারে বসে অফিস চলাকালীন সময়ে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে আরেকজনকে দিয়ে রুপ চর্চার অভিযোগ মিলেছে। অভিযুক্ত চিকিৎসক ডাঃ নীলা ইশরাক সুলতানা এ বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন।

আজ রোববার (৫ জানুয়ারী) সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্ভাগের ১১২ নম্বর কক্ষে কর্মরত ডাঃ নীলা ইশরাক সুলতানাকে তার চেম্বারের চেয়ারে বসে একজনকে দিয়ে কেশচর্চারত অবস্থার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানামুখী ক্ষোভ প্রকাশ পায়।

এতে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সংস্কারে আনার দাবী উঠে।এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ নীলা ইশরাক সুলতানার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ নিয়ে কোন বক্তব্য দিতে অস্বীকার করেছেন।

এ ব্যাপারে নরসিংদী জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃআমিরুল হক জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন তিনি এবং আর কখনো এখানে এ রকম ঘটনা ঘটতে দেবেন না বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT