1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বেলাবতে নবীনবরণে শিক্ষা সামগ্রী বিতরণ করল মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে স্কুলের মিলনায়তনে নবীনদের ফুল দিয়ে বরণ করেন স্কুলের বিদায়ী দশম শ্রেনীর পরিক্ষার্থীরা। এসময় মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীন ৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোসেন নগর পাইলট স্কুলের সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জনী মীরের পরিচালনায় উপস্থিত ছিলেন এম আর ডি আই এর এ্যাডভাইজার ও হোসেন নগর পাইলট স্কুলে সাবেক সভাপতি মোঃ সাহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুল হক চৌধুরী, হোসেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান মিলন’সহ প্রমুখ।

মোঃ আব্দুল করিম বলেন, পড়ালেখার কোনো বিকল্প নেই। আজ যারা এখানে ভর্তি হয়েছে তাদের সবাইকে পড়ালেখার প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। কারণ আজকের তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT