1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মান উন্নয়নে নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেনীর মোট ২৬০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় পরীক্ষা চলাকালে বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজনে খুশি তারা। অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোন বোর্ড পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি পরিক্ষা অব্যাহত থাকুক।

এসময় সুশিক্ষা ফাউন্ডেশনের সভাপতি রাজীব হোসেন, সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সার্বিক দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সুশিক্ষা ফাউন্ডেশনের সভাপতি রাজীব হোসেন বলেন, ২০২৩ সাল থেকে এ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগি শিক্ষায় মনোনিবেশ করা হচ্ছে। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। ভবিষ্যতেও সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগ বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT