1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। পরে আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাঘাব ইউনিয়নের খৈনকুট মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তরুণ মৃধাসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT