1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই মাসুদ জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় সনাক্ত করতে না পারে সেজন্য দুইহাতের আঙ্গুল এবং মুখমন্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT