1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞান ক্লাব ‘নেবুলাস’ এর যাত্রা শুরু

সাইফুর রহমান আকন্দ নিশাদ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার

সাইফুর রহমান আকন্দ নিশাদ , মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি : “মেধা বিকাশে সমন্বিত প্রয়াস”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীর মনোহরদী উপজেলাতে প্রথমবারের মত যাত্রা শুরু করে বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নেবুলাস’ NEBULOUS।

সম্পুর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রথমবারের মতো উপজেলার চালাকচরে একটি অভিজাত শ্রেণির রেস্টুরেন্টে দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনটির ১১ সদস্য নিয়ে সংগঠনটির আত্বপ্রকাশ ঘটে।

এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞন ও প্রযুক্তি জাদুঘর এর সাবেক সহকারী কিউরেটর ও বর্তমান শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর (চট্টগ্রাম) এর সহকারী পরিচালক (প্রশাসন) জনাব মুমিনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন কমিটিতে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য সদস্যরা। তারা হলেন, মাহমুদুল হাসান কাউসার, আবু বকর সিদ্দিক, ইসতিয়াক আহমেদ, আশরাফুল হক রবিন, শফিকুল ইসলাম, সৈকত আহমেদ, রাউফুর রহমান মৃদুল, হাসিবুল সরকার, কাউসার মাহমুদ কমল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জোবায়ের মাহমুদ সৌরভ।

‘নেবুলাস’ সামাজিক সেবামূলক সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন, বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বৃত্তিমূলক কার্যক্রম, বিষয় ভিত্তিক সেমিনার, কারিগরি জ্ঞান বিকাশে ব্যবহারিক ক্যাম্প, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি কাজ করবে। এছাড়াও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষ সহায়ক কার্যক্রম (বৃত্তিপ্রদান,শিক্ষা উপকরণ প্রদান, ও বিশেষ প্রনোদনা প্রদান) গ্রহণে কাজ করবে।

সংগঠনটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা জানান, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে তারা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সমাজের দরিদ্র ভাই-বোনদের শিক্ষা সহায়তা, দেশ ও সমাজের উন্নতি নির্ভর করে এমন শিক্ষা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ  করা, বিভিন্ন সামাজিক কার্যক্রম সমপন্ন করার পরিকল্পনা করেছি ও সভায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সমাজকল্যানমূলক কাজের সাফল্য কামনা করেন। সেই সাথে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে আত্বপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT