1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নরসিংদীতে প্রস্তাবিত কমিউটার ট্রেন চালুসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে প্রস্তাবিত কমিউটার ট্রেন দ্রুত চালুসহ ১২ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে জেলার সর্বস্থরের জনগনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

১২ দফা দাবি গুলো হলো ১. প্রস্তাবিত নরসিংদী কমিউটার ট্রেনটি দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। ২.চট্টগ্রামগামী ৭০৪ নং মহানগর প্রভাতী, ৭৪২ তুর্ণা নিশিতা, ৭০৩ মহানগর গোধূলী, ৭১০ পারাবত এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনগুলোর নরসিংদীতে স্টপিজ দিতে হবে। ৩. তিতাস কমিউটার, কর্ণফুলী কমিউটার, সুরমা মেইল, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেস ট্টেনগুলোর যাত্রীবাহী কোচ বৃদ্ধি করতে হবে এবং সিডিউল ঠিক রেখে প্রতিদিন চালাতে হবে। ৪. নরসিংদীর জন্য আপ-ডাউনে আসন সংখ্যা ৫০০ তে উন্নতি করতে হবে। ৫. বন্ধ থাকা ঘোড়াশাল, আমিরগঞ্জ ও শ্রীনিধি স্টেশনগুলো চালু করে যাত্রী বিড়ম্বনা বন্ধ করতে হবে। ৬. স্টেশনে ব্ল্যাকারমুক্ত টিকেট ক্রয়ের উপযুক্ত ব্যবস্থা এবং ঢাকা ও নরসিংদী থেকে পর্যাপ্ত স্ট্যান্ডিং টিকেট সরবরাহ করতে হবে, এছাড়া কমিউটার ট্রেনের টিকেট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে পাশাপাশি এক সিটের জন্য একাধিক টিকেট ক্রয় করতে বাধ্য করা বন্ধ করতে হবে। ৭. নরসিংদী স্টেশনের প্লাটফর্ম থেকে সকল প্রকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং হকারমুক্ত করতে হবে। ৮. নরসিংদী রেলস্টেশনে যাত্রী সাধারণের ব্যবহৃত ২ নং প্লাটফর্মের পরিধি ও যাত্রী ছাউনি বধিত করতে হবে। ৯. ডাউন লাইনে স্টপিজের জন্য সকল ট্রেনগুলোকে ০৪ নং রেললাইনে থামাতে হবে। ১০. রেলস্টেশনে উন্নতমানের একটি পাবলিক টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ১১. রেলওয়ে স্টেশনের ভিতরে ও বাহিরে যাত্রী নিরাপত্তার স্বার্থে আলোকসজ্জা বৃদ্ধি এবং জিআরপি/আরএনবি দ্বারা সর্বদা টহল কার্যক্রম জোরালোভাবে নিশ্চিত করতে হবে। ১২. ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া সকল লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো পুন:রায় চালু করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া যাত্রীরা জানান, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের ১২ দফা দাবি গুলো দ্রুত মেনে না নিলে সামনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধন শেষে সন্ধায় রেলওয়ের মহাপরিচালকের বরাবর লেখা একটি স্মারকলিপি নরসিংদী রেলস্টেশন মাস্টার এটিএম মুসার কাছে প্রদান করেন যাত্রীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT