1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

পলাশে ‘সি জেড এম’ এর সাড়ে ৬৪ লাখ টাকার চেক পেলেন ২৭০ পরিবার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার সান্তানপাড়া জীবিকা উন্নয়ন কেন্দ্রের ২৭০ পরিবারকে যাকাত তহবিল থেকে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সি জিড এম)। এ উপলক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লুচিজ আউটফিটার্স এর প্রতিষ্ঠাতা ড. মো: কামরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জিএম ড. মো: আব্দুল মান্নান (জীবিকা উন্নয়ন), এজিএম এনামুল (জীবিকা উন্নয়ন), হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল অব. জাকারিয়া হোসেন, হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, এরিয়া ম্যানেজার মো: রিয়াজুল ইসলাম ও জীবিকা সান্তানপাড়ার প্রকল্প সমন্বয়কারী মো: ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সান্তানপাড়ার জীবিকা উন্নয়ন কেন্দ্রেের ২৭০ পরিবারের মাঝে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT