1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাজারে মহাসড়কের দুইপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। অভিযানে রাস্তার দুপাশে ফুটপাতে বিভিন্ন ফলের , মাংসের, পিঠার, টি স্টল’সহ বিভিন্ন দোকান গুড়িয়ে দেওয়া হয়।

পথচারী মোঃ জলিল মিয়া বলেন, রাস্তার দুপাশে অস্থায়ী দোকান পাঠ ও অস্থায়ী সবজির হাটের কারনে চলাচল করা যেতো না।রাস্তার উপর থেকে অবৈধ দোকান সরানোর ফলে চলাচল করতে সহজ হবে। আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাত্রীরা বলছেন, বারৈচা বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা জন্য কৃষকরা কাঁচামাল রাস্তায় বিক্রি করে। যার কারণে রাস্তায় তীব্র যানজট লেগে যায়। ফলে অনেকটা সময় আটকে থাকে যানবাহন।

চালকরা বলছেন, রাস্তার উপরে কাঁচামাল বাজার হওয়ায় যানজট তৈরী হয় যার ফলে অনেক সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি। ঘটছে নানান দূর্ঘটনা।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সরকারী জায়গা দখল করে রাস্তার উপর অবৈধ দোকান বসিয়ে বিভিন্ন মহল চাঁদা আদায় করে। সাধারন পথচারী চলাচলে বাধা সৃষ্টি করেন। তাই আমরা সাধারন পথচারীর কথা চিন্তা করেন এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT