1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আ.লীগসহ বিভিন্ন নেতা-কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে আজ বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামী পক্ষের আইনজীবী এডভেকেট খন্দকার হালিম জানিয়েছেন, বয়স এবং শারীরিক অসুস্থ্যতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধীতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT