1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বেলাবতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বেলাব সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে বেলাব বাজারের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সে সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার,সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন খান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, বারৈচা বাজার সমবায় (বর্ণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি) সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা সরকারি-বেসরকারি অফিস, দোকান-পাট ও বাড়ি ঘর ভাঙচুরসহ সব সহিংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT