1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২, আহত ৫

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪১৪ বার
Oplus_0

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা তিন টায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। এঘটনায় আহতরা হলেন, রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যাক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিল। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতের স্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশকয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে।

এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নরসিংদী প্রেরণ করে পুলিশ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT