1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে চায়না কারখানায় বিস্ফোরনে ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬১৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী চায়না একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪ টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: কারখানাটিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে গেলেও তাদের ভেতরে ঢুকতে দেয়নি। প্রত্যন্ত গ্রামের ভেতরে কারখানা হওয়ার বিষয়টি জানাজানি হয়নি। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুত্বর হলে রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: এর এক কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানিয়েছেন, চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: কারখাতাটিতে বিটুমিন তৈরী করা হয়। গতকাল কারখানার বয়লার থেকে এক জাতীয় পাওডার বের করা হয়। ধারনা করা হচ্ছে ওই পাওডার গুলো ধার্য পদার্থ। কারখানাটিতে ভারী মেশিনারীজ সরানোর জন্য শুক্রবার বিকেলে একটি ক্রেন বসানো হচ্ছিল।

ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে জ্বালাই করছিল। ওইসময় ওয়েলডিং মেশিন দিয়ে জ্বালাই করার সময় আগুনের একটি ফুলিকি থেকে ভাসমান অবস্থায় আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সমনে থাকা কর্মরত ৬ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক। তার দুই হাত পিঠ ও পেটের অংশ দগ্ধ হয়। বাকিরা অনেকটাই ভালো আছেন।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: নামে একটি কারখানা বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই তারা তাদের নিজ উদ্যেগে আহতদের ঢাকায় নিয়ে যায়। পরে রাতে আমরা বিষয়টি জানেতে পেরেছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT